১.১.১ এক নজরে ৮নং মিরাট ইউনিয়নঃ
ইউনিয়নের নামঃ ৮নং মিরাট ইউনিয়ন
ইউনিয়ন কোডঃ ৬৪-৮৫-৬৩
প্রতিষ্ঠার তারিখঃ
বর্তমান চেয়ারম্যানঃ মোঃ জামাল উদ্দিন প্রাং
পোষ্টার কোডঃ ৬৫৯৭
উপজেলারন নামঃ রাণীনগর
জেলার নামঃ নওগাঁ
বিভাগের নামঃ রাজশাহী
মোট আয়তনঃ
মোট জনসংখ্যাঃ ১৮৯৩৫ জন
মোট খানাঃ
মোট ভোটারঃ ১৩০০৭ জন
মোট প্রাথমিক বিদ্যালয়ঃ ১১টি (সরকারী ০৭টি, রেজিঃ ০৪টি)
মোট উচ্চ বিদ্যালয়ঃ ০৩টি
মোট মাদ্রাসাঃ ০৪টি
মোট স্বাস্থ্যসেো কেন্দ্রঃ ০৪টি (০১টি হাসপাতাল ও ০৩টি কমিউনিটি ক্লিনিক)
তথ্য ও সেবা কেন্দ্রঃ ০১টি
প্রধান জীবিকাঃ কৃষি
মোট গ্রামের সংখ্যাঃ ০৯টি
গ্রাম গুলোর নামঃ ১।মিরাট, ২।ধনপাড়া, ৩।জালালাবাদ, ৪।কিসমত হরপুর ৫।চরকানাই ৬।বড়খোল ৭। আতাইকুলা ৮।হরিশপুর ৯।কৌনজ।
১.১.২ সংক্ষিপ্ত বিবরণঃ
আমাদের ইউনিয়নের নাম মিরাট ।এটি রানীনগর উপজেরার পশ্চিম দিকের সর্বশেষ ইউনিয়ন। এই ইউনিয়নকে তিনদিক দিয়ে ঘিরে রেখেছে নওগাঁ,মান্দা ও আত্রাই উপজেলার তিনটি ইউনিয়ন। এছাড়া আত্রাই ও ছোট যমুনা নদী এই ইউনিয়নের যথাক্রমে উত্তর ও পূর্ব দিক দিয়ে প্রবাহমান । আয়তন ও জনসংখ্যার দিক দিয়েও এই ইউনিয়নে রানীনগর উপজেলার ০৮ টি ইউনিয়নের মধ্যে অন্যতম।ইউনিয়নের মোট আয়তন ----ও মোট জনসংখ্যা ১৮৯৩৫জন। মোট জনসংখ্যার শতকরা ৯০ ভাগের বেশি মুসলিম ধর্মালম্বী। এই ইউনিয়নে অনেক কৃতি সন্তান জন্ম গ্রহণ করেছেন।মরহুম রহমতুল্যা সরদার , মোঃ আব্দুল কাদের, মোঃ মাহফুজুর রহমান অন্যতম। অনেক মুক্তিযোদ্ধাও এই এলাকার সন্তান।এই ইউনিয়ন এক ফসলী এলাকা হিসেবে পরিচিত। প্রধান ফসল ধান । এছাড়াও গম,সরিষা,আলু ও বিভিন্ন ধরনের শাকসবজি এখানে উৎপন্ন হয়। আমাদের ইউনিয়নের শিক্ষার্থীরা অতীত থেকে বতর্মান অবধি নিয়মিতভাবে পড়াশুনায় কৃতিত্ব দেখিয়ে আসছে। এখানকার শিক্ষকবৃন্দ শিক্ষাথীদের কল্যাণে নিবেদিতপ্রাণ । যাদের মধ্যে অন্যতম পথিকৃত মরহুম মজহারুল হক। এলাকার অনেকে সরকারী ও বেসরকারী পর্যায়ে উচ্চপদ অলকৃত করে আছেন। এলাকার বেশিরভাগ লোক কৃষিকাজ করে জীবন ধারন করলেও অন্যান্য ইউনিয়নের চাইতে এই এলাকায় চাকুরীজীবিদের সংখ্যা বেশি।শান্তিপ্রিয় এলাকা হিসেবে এই ইউনিয়নের বেশ সুনাম আছে। বিখ্যাত বিল মনসুরের দেশীয় মাছের খ্যাতি সারা দেশ জুড়েই আছে যা এই ইউনিয়নে অবস্থিত।
১.১.৩ ছবিঃ
|