 পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বসতির (জৈব নিবিড় প্রতিবেশ রায় সামাজিক উদ্যোগ) উদ্যোগে স্থানীয় অভিভাবক আবুল কালামের সভাপতিত্বে মা সমাবেশ গত ১৭ জানুয়ারী বৃহস্পতিবার চরফকিরা ইউনিয়েনের ফকিরের তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফকিরাইউনিয়ন পরিষদ ও বসতির নির্বাহী কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ভূঞা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউছুপ নবী, প্রধান শিক্ষক, বসতির প্রোগ্রাম ডিরেক্টর তপন চন্দ্র ভৌমিক, পরিচালক রহিম উল্যাহ চৌধুরীসহ দুইশতাধিক মা ও অভিভাবক বৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
মা সমাবেশে মা ও অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য শিক্ষা, পরিবেশ, পড়া-লেখা, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। প্রধান শিক্ষক তার বক্তব্যে বর্তমান সরকার কর্তৃক এক লক্ষাধিক রেজিষ্ট্রার শিক্ষককে সরকারী করনের ঘোষণা দেওয়ায় মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে, ফকিরের তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ০৯ জানুয়ারীর পূর্বে রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচিত ছিল। প্রধানমন্ত্রীর ঘোষনার মাধ্যমে এটি এখন ফকিরের তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
(Source: Noakhali Web)
(Link: http://www.noakhaliweb.com.bd/detail.php?id=7523&catid=43&subcat=70&subcat1=78)
|