শরীয়তপুর প্রতিনিধি : সমাজের প্রতিটি মানুষ শিক্ষিত হলে প্রথমে পরিবার, সমাজ ও রাষ্ট্র তার মেরুদ- সোজা করে দাঁড়াতে পারে। আর যখন পরিবারের প্রতিটি মানুষ শিক্ষিত হবে তখনই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এ জন্য সরকারি-বেসরকারিভাবে শিক্ষার প্রতি যতো গুরুত্ব দেয়া যাবে ততোই পরিবার থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত তার ফলাফল আসবে। আধুনিক প্রযুক্তির যুগে আমাদের দেশও অনেকটা ইতোমধ্যেই এগিয়ে গেছে। তাই আসুন আমরা সকলে মিলে জাতিকে উন্নত করার লক্ষ্যে যার যার অবস্থান থেকে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখি। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানায় ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী গত শুক্রবার এসব কথা বলেন। এ সময়ে ইউরো বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিয়া নূরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত বিশিষ্ট সমাজসেবক কর্নেল (অব.) এস এম ফয়সাল, সুইজারল্যান্ডের নাগরিক ম্যাথিয়াস অসপেল্ট, জেলা সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিমল চন্দ্র ম-ল, উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আঃ মান্নান হাওলাদার, সখিপুর থানা আওয়ামী লীগের সাঃ সম্পাদক মোঃ আতিকুর রহমান, মোঃ আলতাফ হোসেন, মোঃ রফিকুল ইসলাম সরদার প্রমুখ।
(Source: Bhorer Kagoj) (Link: http://www.bhorerkagoj.net/new/blog/2013/01/20/99166.php )
|