 কোম্পানীগঞ্জের ৫নং চরফকিরা ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। কবি জসিম উদ্দিন মাঠে উত্তর চরফকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হক নাজিম । এছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক, ব্যবসায়ী চলিমূল্লা টেলু, সকল স্কুলের শিক্ষক ও অভিভাবকসহ ৫ শতাধিক ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান জাফর এর সঞ্চালনায় সবশেষে ক্ষুদে বন্ধুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল থেকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।
(কোম্পানীগঞ্জ সংবাদদাতা/ নোয়াখালী ওয়েব/ ৩০ জানুয়ারি২০১৩/টাখা) (Link:http://www.noakhaliweb.com.bd/detail.php?id=7568&catid=43&subcat=70&subcat1=78)
|