 কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জেয়ারত, শ্রদ্ধার্ঘ নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায়। চরফকিরা ইউনিয়ন পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের যৌথ উদ্যেগে চরফকিরা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নূরনবী মানিকের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আজিজুল হক,খেলাঘর আসরের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী বাবুল, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফারহান ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী নাজমুল হক নাজিম প্রমুখ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুনাছের, উপজেলা ক্রীড়া সংস্থা সম্পাদক মোঃ ইউনুস, ক্যাবল মালিক সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক মজিবুর রহমান স্বপন।
অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধের কোম্পানীগঞ্জে পাকহানাদারদের সাথে সংঘটিত একমাত্র সম্মুখ যুদ্ধে শহীদ মোঃ ইসমাইল, আখতারজ্জমান লাতু, ছালেহ আহাম্মদ মজুমদারের কবরে পুষ্পার্ঘ অর্পন ও ফাতেহা পাঠ করে দোয়া করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, চরফকিরা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, প্রজন্ম’৭১, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ-পেশকারহাট, পেশকারহাট বন্ধন স্পোটিং কাব, বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল নোয়াখালী জেলা শাখা, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামসহ বিভিন্ন সংগঠন এ সময় পুষ্পার্ঘ অর্পন করেন।
নিজস্ব প্রতিবেদক/ নোয়াখালী ওয়েব/ ১৫ ডিসেম্বর ২০১২/টাখা |