রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকায় শনিবার মধ্যে রাতে ডাকাত সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গণপিটুনির শিকার যুবকরা হলো, উপজেলার গোলাকান্দাইল এলাকার আমান উল্লাহর ছেলে রাজু (২৪) ও শাহজাহানের ছেলে সুমন (২২)।
স্থানীয় এলাকাবাসী জানায়, রাত ১টার দিকে রাজু ও সুমন নামে দুই যুবক হোড়গাঁও এলাকা দিয়ে যাচ্ছিলো। এসময় এলাকাবাসী তাদের ডাকাত সন্দেহে আটক করে গণপিটুনি দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। এদিকে, গণপিটুনির শিকার যুবকরা জানায়, সুমন স্থানীয় কোয়ালিটি ইন্ডাস্ট্রিজ মিলে শ্রমিক হিসেবে কাজ করে ও রাজু মুদি মনোহরী ব্যবসা করে। তারা কাজ ও ব্যবসার পাশাপাশি বিয়ে, মুসলমানীসহ বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য করে থাকে। শনিবার রাতে জেলার আড়াইহাজার উপজেলার বিমান বন্দর এলাকার একটি মুসলমানী অনুষ্ঠানে নৃত্য করে নিজেদের বাড়িতে ফিরছিলো। এসময় বিনা কারণে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়া জানান, গণপিটুনির শিকার দুই যুবককে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
(Source: The Daily Inquilab)
(Link: http://www.dailyinqilab.com/details_news.php?id=104664&&%20page_id=%208)
|