Bhadeshwar
   (Bahubal Upazila, Habiganj District)
Home  |   About Us  |   Access Features  |   Contact Us  |   News  |   Sign Up  |   Sign In  |   Village in Media  |   Help Desk  |   GramWeb  |   Members
 
Village Introduction
Villagers
Agriculture
Education and Employment
Health
Economy and Commerce
Infrastructure
Resources
Govt and Non-Govt Org
Tourism and Entertainment
Village Development Works
Village Gallery
News & Events
Emergency Contacts
Wishlist

Sign In
User:
Pass:
 
I can't access my account.
Forgot Password
Member SignUp
 

News : News Details
View List
বাহুবলে মাইক্রোবাসসহ ১৯ অপহরণকারী গ্রেপ্তার
Feb 27, 2013

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৩:

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলের এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে পুলিশ মাইক্রোবাসসহ ১৯ অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে। পুলিশ জানায়, প্রায় একমাস আগে বাহুবল উপজেলার মহাশয়ের বাজার এলাকায় জীবিকা নির্বাহের সন্ধানে আসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১৯ মাটিকাটা শ্রমিক। ওই শ্রমিকরা স্থানীয় মহাশয়ের বাজার এলাকায় অবস্থান করে বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ করে। গত রোববার বিকালে তারা নিজ এলাকার একটি মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো চ-১১-৮২১৪) এনে নিজ এলাকার উদ্দেশে যাত্রা করে। সন্ধ্যা সোয়া ৭টার সময় মাইক্রোবাসটি স্থানীয় মহাশয়ের বাজারের নিকটবর্তী ব্রিজে থেমে স্থানীয় বারআউলিয়া গ্রামের আবদুস সহিদের পুত্র জাহাঙ্গীর আলম (১৫)কে অপহরণ করে নিয়ে যায়। মাইক্রোবাসটি মিরপুর হয়ে শায়েস্তাগঞ্জ পয়েন্টে আসার পর অপহৃত জাহাঙ্গীর আলম চিৎকার দিলে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ মাধবপুর উপজেলার জগদীশপুর চৌমুহনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। রাত ১০টার দিকে ওই মাইক্রোবাসটি চেকপোস্টে পৌঁছলে পুলিশ মাইক্রোবাসসহ ১৯ অপহরণকারীকে আটক ও অপহৃত কিশোরকে উদ্ধার করে।

আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মৃত কাজী আবদুল জাহের-এর পুত্র আবদুল কাদির (৪০), আবদুর রাজ্জাক-এর পুত্র শফিক মিয়া (২২), মৃত মহেব আলীর পুত্র আক্তার হোসেন (২০), হাবিবুর রহমানের পুত্র আবদুল কাদির (২৬), মৃত হারুন মিয়ার পুত্র মাহমুদ আলী (৪০), মৃত ফজলুর রহমানের পুত্র সাইফুল ইসলাম (১৮), হাবিবুর রহমানের পুত্র আবদুল বাছের (১৯), মকবুল হোসেনের পুত্র সৈয়দ হোসেন (২৮), আবদুুস শহীদের পুত্র বিল্লাল মিয়া (২৮), হীরা মিয়ার পুত্র সোলেমান (৩০), মৃত ইউনুছ মিয়ার পুত্র খোকন মিয়া (২১), মৃত কাজী আবদুল জাহেরের পুত্র আবুল ফয়েজ (৩০), আবদুল আহাদের পুত্র হাকিম মিয়া (২৮), আবদুুল গফুরের পুত্র মোহাম্মদ আলী (৫২), আবদুল আহাদের পুত্র মিজান মিয়া (২০), নূরুল ইসলামের পুত্র খোরশেদ আলম (১৮) ও আবদুল কাদিরের পুত্র সোহেল (১৮), সেজামোড়া গ্রামের মৃত নূরু মিয়ার পুত্র স্বপন মিয়া (১৯) এবং কাটিঙ্গা গ্রামের তোতা মিয়ার পুত্র জাহিদ (৩৫)। গতকাল অপহৃতের পিতা আবদুস সহিদ বাদী হয়ে বাহুবল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

(Source: Daily Manab Zamin) (Link:http://www.mzamin.com/details.php?nid=NDQxNDA=&ty=MA==&s=MjA=&c=MQ)

View List
ITEM FIGURE   RANK
Area 15,114.00 A 217
Population 28,715.00 P 981
Density of Population 1.90 P 3965
Literacy Rate 37.00 % 2926
NER in Primary Education 35.24 % 4009
Girls' NER in Primary Education 35.20 % 4008
Improved Sanitary Latrine 23.65 % 2422
Improved Drinking Water Source 75.67 % 3618
Electricity Connection 28.43 % 1293
Source : BBS
As on (Date):
Jan 27, 2001
Visitors GB_flag.png GB 77 US_flag.png US 63 EU_flag.png EU 7 RU_flag.png RU 7 CA_flag.png CA 7 FR_flag.png FR 6 IT_flag.png IT 3 NL_flag.png NL 2 HK_flag.png HK 1
 
 

Home  |   About Us  |   Access Features  |   Contact Us  |   News  |   Sign Up  |   Sign In  |   Village in Media  |   Help Desk  |   GramWeb  |   Members

© 2009 Global Communication Center & Kyushu University. All rights reserved.