Adra
   (Barura Upazila, Comilla District)
Home  |   About Us  |   Access Features  |   Contact Us  |   News  |   Sign Up  |   Sign In  |   Village in Media  |   Help Desk  |   GramWeb  |   Members
 
Village Introduction
Villagers
Agriculture
Education and Employment
Health
Economy and Commerce
Infrastructure
Resources
Govt and Non-Govt Org
Tourism and Entertainment
Village Development Works
Village Gallery
News & Events
Emergency Contacts
Wishlist

Sign In
User:
Pass:
 
I can't access my account.
Forgot Password
Member SignUp
 

News : News Details
View List
বরুড়া নির্বাচনী এলাকার সীমানা পুনর্বহালের দাবি
Feb 18, 2013
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ১৮-০২-২০১৩

কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) নির্বাচনী এলাকার সীমানা পুনর্বহালের দাবিতে গতকাল রোববার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কুমিল্লা নগরের টাউন হলের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।

কুমিল্লার বরুড়া উপজেলা ছাত্রছাত্রী সংসদের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অংশ নেন সর্বদলীয় সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, বরুড়া উপজেলা ছাত্রদলের সমন্বয়ক আবু নাসের মো. মানিক, উপজেলা যুবদলের সহসভাপতি শাহ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী, বরুড়া উপজেলা ছাত্রছাত্রী সংসদের সভাপতি শাহ মো. ইমরান হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, খসড়া ভোটার তালিকা অনুযায়ী বরুড়া উপজেলায় ভোটারসংখ্যা দুই লাখ ৫২ হাজার। এর থেকে কমসংখ্যক ভোটার রয়েছেন, এমন উপজেলা নিয়েও কুমিল্লায় একাধিক সংসদীয় আসন হয়েছে। অন্যদিকে ১৯৪৮ সালের ২৪ মার্চ বরুড়া উপজেলা প্রতিষ্ঠা হয়। ৬৫ বছরের পুরোনো একটি উপজেলাকে দুই টুকরা করে আরেকটি সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে নির্বাচন কমিশনের ওই সীমানাবিন্যাস বাতিল করতে হবে। অন্যথায় হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন ও চান্দিনা উপজেলা নিয়ে কুমিল্লা-৭ আসন করা হয়। একই সঙ্গে একটি পৌরসভা, ১১টি ইউনিয়ন ও সদর দক্ষিণ উপজেলার বেশির ভাগ এলাকা নিয়ে কুমিল্লা-৮ আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়, যা ভৌগোলিক দূরত্ব ও ভোটারসংখ্যার ভিত্তিতে অসামঞ্জস্যপূর্ণ।

(Source: Prothom alo) (Link: http://www.prothom-alo.com/detail/date/2013-02-18/news/330120)

View List
ITEM FIGURE   RANK
Area 3,902.00 A 3625
Population 21,955.00 P 2355
Density of Population 5.63 P 737
Literacy Rate 49.00 % 1071
NER in Primary Education 46.87 % 2602
Girls' NER in Primary Education 44.75 % 2960
Improved Sanitary Latrine 80.86 % 67
Improved Drinking Water Source 92.64 % 2037
Electricity Connection 28.04 % 1317
Source : BBS
As on (Date):
Jan 27, 2001
Visitors GB_flag.png GB 78 US_flag.png US 60 FR_flag.png FR 10 EU_flag.png EU 9 RU_flag.png RU 7 CA_flag.png CA 6 IT_flag.png IT 3 NL_flag.png NL 2 EG_flag.png EG 1
 
 

Home  |   About Us  |   Access Features  |   Contact Us  |   News  |   Sign Up  |   Sign In  |   Village in Media  |   Help Desk  |   GramWeb  |   Members

© 2009 Global Communication Center & Kyushu University. All rights reserved.